Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / অপরাধ / মক্তব পড়তে গিয়ে ৯ বছর বয়সি শিশুকে শ্লীলতাহানি, শিক্ষক গ্রেপ্তার - Chief TV

মক্তব পড়তে গিয়ে ৯ বছর বয়সি শিশুকে শ্লীলতাহানি, শিক্ষক গ্রেপ্তার - Chief TV

2026-05-26  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  48 views

মক্তব পড়তে গিয়ে ৯ বছর বয়সি শিশুকে শ্লীলতাহানি, শিক্ষক গ্রেপ্তার

নীলফামারীর কিশোরগঞ্জে মক্তব পড়তে গিয়ে ৯ বছর বয়সি এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে আব্দুর রশীদ লিমন শাহ (৩৬) নামে এক মক্তবের শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  

মঙ্গলবার (২৬ মে) সকালে বাহাগিলী ইউনিয়নের উত্তর বাহাগিলী মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত আব্দুর রশীদ লিমন শাহ ওই এলাকার মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম ও বক্তবের শিক্ষক। তিনি রংপুরের তারাগঞ্জের রামপুরা কুর্শা এলাকার জিকরুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিমন ওই এলাকার মসজিদে ইমামতি ও সকালে শিশুদের মক্তব পড়াতেন। আজকে সকালে শিশুরা সেখানে মক্তব পড়তে যায়। পরে মক্তব ছুটি হলে ভুক্তভোগী শিশুকে রেখে বাকি সবাইকে বাড়ি পাঠিয়ে দেন লিমন । পরে শিশুটিকে জোরপূর্বক শ্লীলতাহানি করলে সে চিৎকার শুরু করেন। এতে আশপাশের লোকজন তার চিৎকার শুনে ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে শিক্ষককে আটক করেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে গ্রেপ্তার করেন।  

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ৯ বছর বয়সি এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।


Share: