Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / এমপি হলে ত্রিশ হাজার মানুষের কর্মসংস্থান করে দিব - শিখা - Chief TV

এমপি হলে ত্রিশ হাজার মানুষের কর্মসংস্থান করে দিব - শিখা - Chief TV

2026-02-05  আরিফুল ইসলাম (জয়পুরহাট প্রতিনিধি)  60 views
এমপি হলে ত্রিশ হাজার মানুষের কর্মসংস্থান করে দিব - শিখা - Chief TV

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এম.পি নির্বাচিত হলে জয়পুরহাটে একটি বৃহৎ গার্মেন্টস শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সাবেকুন নাহার শিখা। তিনি বলেন, এই গার্মেন্টসে একসাথে ২০ থেকে ৩০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে, যা জেলার বেকারত্ব দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎জয়পুরহাট সদর উপজেলার এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাবেকুন নাহার শিখা জানান, প্রস্তাবিত গার্মেন্টস প্রতিষ্ঠানে নারী-পুরুষের জন্য সমান সুযোগ ও সুবিধা নিশ্চিত করা হবে। বিশেষ করে নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

‎তিনি আরও বলেন, “জয়পুরহাটের যুবসমাজ পরিশ্রমী ও সম্ভাবনাময়। এই শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলে স্থানীয় মানুষকে আর কাজের খোঁজে বড় শহরে যেতে হবে না। নিজ জেলাতেই তারা সম্মানজনক জীবিকা নির্বাহের সুযোগ পাবে।”

‎এছাড়া গার্মেন্টসের পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরির জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কথাও জানান তিনি।
‎সভায় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ তার এই ঘোষণাকে স্বাগত জানান এবং দ্রুত শিল্পায়নের দাবি জানান।

‎সাবেকুন নাহার শিখা বলেন, জনগণের আস্থা ও সমর্থন পেলে জয়পুরহাটকে একটি শিল্পসমৃদ্ধ ও কর্মসংস্থানবান্ধব জেলায় রূপান্তর করা হবে।


Share: