দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার কক্সবাজারের ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী পাঁচ বছর মেয়াদি '২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি'র আনুষ্ঠানিক উদ্বোধন শেষে জনসাধারণের প্রতি তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী আবেগঘন কণ্ঠে বলেন, "আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে বিশুদ্ধ শ্বাস নিতে পারে— এই বিষয়টি মাথায় রেখে আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে যতটুকু জায়গা সম্ভব, সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন।"
প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, নির্বাচনের আগে দেশের মানুষের কাছে দেওয়া অন্যতম প্রধান অঙ্গীকার ছিল পরিবেশের উন্নয়ন। সেই প্রতিশ্রুতিরই ধারাবাহিকতায় সরকার গঠন করার পর দেশে এই বিশাল সবুজ বিপ্লবের সূচনা করা হয়েছে।

সরকারের লক্ষ্য হচ্ছে বছরে অন্তত ৫ কোটি করে আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা। প্রধানমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, "আমরা যদি সকলে মিলে আন্তরিকভাবে এই বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে পারি, তবে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে, আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি পরিষ্কার ও দূষণমুক্ত বাসযোগ্য পৃথিবী উপহার দিতে পারব।"
এই সবুজ মহাপরিকল্পনা সফল করতে দেশের মাঠ প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
এই সবুজ মহাপরিকল্পনা সফল করতে দেশের মাঠ প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
ভার্চুয়ালি যুক্ত থাকা দেশের সকল জেলা প্রশাসকদের (ডিসি) উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "আপনাদের সকলের কাছে আমার কঠোর নির্দেশনা থাকবে যে, যার যার নিজ নিজ জেলাকে একটি সুন্দর ও সবুজ অভয়ারণ্য হিসেবে গড়ে তোলার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও বাংলাদেশের বাতাসকে সম্পূর্ণ বিশুদ্ধ ও মুক্ত বাতাসে রূপান্তর করতে এই সামাজিক আন্দোলনকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি দেশব্যাপী এই মেগা বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।