Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / নীলফামারীতে জাতীয় পার্টির নির্বাচনী কার্যালয়ে হামলা, আহত ৫ - Chief TV

নীলফামারীতে জাতীয় পার্টির নির্বাচনী কার্যালয়ে হামলা, আহত ৫ - Chief TV

2026-02-10  আসিফ ইশতিয়া লিওন (নীলফামারী জেলা প্রতিনিধি)  38 views
নীলফামারীতে জাতীয় পার্টির নির্বাচনী কার্যালয়ে হামলা, আহত ৫ - Chief TV

নীলফামারীর সৈয়দপুরে জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিকের নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এঘটনায় ৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২ টার দিকে শহরের নতুন বাবুপাড়া এলাকার নির্বাচনী কার্যালয়ে এঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে জাতীয় পার্টির নির্বাচনী কার্যালয়ে আলোচনা সভা  শেষ করে নেতাকর্মীরা বাড়ির উদ্দেশ্য বের হয়। এসময়ে কয়েকজন লোক এসে কার্যালয়ের সামনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ তুলে তাদের মারধর শুরু করেন। এসময়ে সেখানে থাকা একটি মাইক্রোবাস ভাঙচুর করে ৫ জন গুরুতর আহত হয়।পরে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।  

জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচন সমন্বয়ক গ্রেনেট বাবু বলেন, গতকাল রাতে আমরা সৈয়দপুরে নির্বাচনী কার্যালয়ে গিয়েছিলাম সেখানে মব সৃষ্টি করা হয়েছে। আমরা যাওয়া মাত্র কিছু বুঝে উঠার আগে আমাদের টাকা পয়সা মোবাইল সবকিছু পকেট থেকে নিয়ে নেয়। পরে আমাদের মারধর করা হয় আমাদের মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এবিষয়ে প্রশাসনের সহায়তা চাই।

এবিষয়ে জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, গতকাল রাতে আমি একটা মিলাত মাহফিলে ছিলাম কার্যালয়ে আমার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে জামায়াত সমর্থিত কিছু লোক এসে ভোটারদের টাকা দেওয়া হচ্ছে বলে চিৎকার করে কার্যালয়ে হামলা ভাঙচুর করে। এসময়ে আমার ৫ জন নেতাকর্মীকে মারধর করা হয় তারা গুরুতর আহত হয়েছে। এবিষয়ে প্রশাসনের সহায়তা চাই, এঘটনায় থানা একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল  আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এমন ঘটনা ঘটেছিলো আমি বাহিরে আছি এবিষয়ে কথা বলার পরিবেশ নাই।


Share: