Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / নির্বাচন করতে বাধা নেই কায়কোবাদের - Chief TV

নির্বাচন করতে বাধা নেই কায়কোবাদের - Chief TV

2026-02-10  সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি  195 views
নির্বাচন করতে বাধা নেই কায়কোবাদের - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে নির্বাচন করতে তার আর কোনো বাধা রইলো না।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এই আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। তবে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম হাকিম সোহেল।

নির্বাচন কমিশন ওই আবেদন খারিজ করে দিলে হাইকোর্টে রিট করেন তিনি। হাইকোর্ট রিট খারিজ করে দিলে লিভ টু আপিল করেন ইউসুফ হাকিম সোহেল। আজ সেটিও খারিজ করে দিয়েছেন আদালত


Share: