আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ হটলাইন নম্বর চালু করেছে। নির্বাচনী সময়ে নাগরিকরা যে কোনো তথ্য বা অভিযোগ সরাসরি পুলিশকে জানাতে পারবেন এই নম্বরগুলো ব্যবহার করে। হটলাইন নম্বরগুলো হলো:
০১৩২০-০৩৭৩৫৮, ০১৩২০-০৩৭৩৫৯, ০১৩২০-০৩৭৩৬০।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সোমবার এক বিজ্ঞপ্তিতে জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, ভোট প্রভাবিত করার চেষ্টা বা অন্য কোনো অনিয়মের তথ্য হটলাইনে জানানো যাবে। পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, “নগরবাসীকে অনুরোধ করা হচ্ছে হটলাইন নম্বরগুলো ব্যবহার করে নির্বাচন সংক্রান্ত যে কোনো তথ্য পুলিশকে জানান। এতে নির্বাচনের অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সহজ হবে।”
বিজ্ঞপ্তিতে ডিএমপি নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরো নির্বাচনী সময় স্থিতিশীল থাকে।