Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত - Chief TV

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত - Chief TV

2026-03-07  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  248 views
নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত - Chief TV

নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় তন্ময় হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ৭ মার্চ শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চৌমাশিয়া (নওহাটা) চ্যাংকুড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তম্ময় হোসেন জয়পুরহাটের আক্কেলপুর থানার মানিকপুর গ্রামের মৃত শাহাদাত হোসেন জোনাকির ছেলে। নিহত তন্ময় তার স্ত্রীকে নিয়ে নিজ বাড়ি ছেড়ে নওগাঁর মহাদেবপুর উপজেলায় বাগাচারা মোড়ের এক ভাড়া বাসায় থাকতেন। ভাড়া থেকে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন বাসায় ইলেকট্রিসিয়ান মিস্ত্রি কাজ করতো।

এদিন মোটরসাইকেল যোগে নওহাটা মোড়ের পাশের এক বাসায় কাজ করতে যাওয়ার সময় ওই এলাকায় পৌঁছলে বিপরীত গামী একটি বি আর টিসি পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই সে নিহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


Share: