Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / নওগাঁয় ভূতনাথ ধামের মূর্তি ভাঙচুরের অভিযোগ-chief tv

নওগাঁয় ভূতনাথ ধামের মূর্তি ভাঙচুরের অভিযোগ-chief tv

2026-07-17  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  33 views
নওগাঁয় ভূতনাথ ধামের মূর্তি ভাঙচুরের অভিযোগ-chief tv

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই মন্দিরে নিয়মিত পূজা-অর্চনা হয়ে আসছিল। তবে মঙ্গলবার দিবাগত রাতে (১৪ জুলাই ২০২৬) অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে সেখানে থাকা ভূতনাথ প্রতিমা ভাঙচুর করে। একই সঙ্গে মন্দিরের দানবাক্স ভেঙে এর ভেতরে থাকা নগদ অর্থ নিয়ে যায় বলে অভিযোগ করেছেন মন্দির-সংশ্লিষ্টরা।

সদস্যরা জানান, দেশের বিভিন্ন স্থানে মন্দির ও প্রতিমা ভাঙচুরের খবর এতদিন শুনলেও তাদের এলাকায় এমন ঘটনা আগে ঘটেনি। হঠাৎ করেই নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ঐতিহ্যবাহী সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে এ ধরনের হামলার ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত ও আতঙ্কিত। তাদের দাবি,
পরিকল্পিতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতেই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও এলাকাবাসী মন্দিরে ভিড় করেন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, ধর্মীয় উপাসনালয়ে হামলা ও প্রতিমা ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের হামলার সাহস কেউ না পায়।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


Share: