Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / ব্রাহ্মণবাড়িয়া / অন্যের বাড়ির সিঁড়িতে নবজাতক রেখে পালালেন অজ্ঞাত ব্যক্তি-chief tv

অন্যের বাড়ির সিঁড়িতে নবজাতক রেখে পালালেন অজ্ঞাত ব্যক্তি-chief tv

2026-07-15  ডেস্ক রিপোর্ট  39 views
অন্যের বাড়ির সিঁড়িতে নবজাতক রেখে পালালেন অজ্ঞাত ব্যক্তি-chief tv

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামের ফাইজুল ইসলামের মাদারী বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা বাড়িটির দ্বিতীয় তলায় ওঠার সিঁড়িতে নবজাতকটিকে রেখে চলে যায়। সকালে পরিবারের সদস্যরা শিশুর কান্নার শব্দ শুনে বাইরে এসে তাকে দেখতে পান। পরে তারা শিশুটিকে কোলে নিয়ে প্রাথমিক পরিচর্যা করেন।


ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ শিশুটিকে দেখতে বাড়িটিতে ভিড় করেন। অনেকেই শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেন। পরে খবর পেয়ে নাসিরনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


Share: