Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / পা ধরে ভোট প্রার্থনা, আলোচনায় যুবদল নেতা - Chief TV

পা ধরে ভোট প্রার্থনা, আলোচনায় যুবদল নেতা - Chief TV

2026-02-08  সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি  114 views
পা ধরে ভোট প্রার্থনা, আলোচনায় যুবদল নেতা - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণার উত্তাপে যখন সারাদেশ মুখর, তখন জামালপুর–২ (ইসলামপুর) আসনে ভোট চাওয়ার এক ব্যতিক্রমী দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জামালপুর–২ (ইসলামপুর) আসনে বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বাবুর পক্ষে ভোট চাইতে গিয়ে যুবদল নেতা এক বয়স্ক ব্যক্তির পা ধরে ক্ষমা চাওয়ার একটি ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ইসলামপুর উপজেলার ১১ নম্বর চরপুটিমারী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খাঁন এক বয়স্ক ব্যক্তির সামনে নতজানু হয়ে ‘জেঠা’ সম্বোধন করে তাঁর পা ধরে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন।

এ সময় তিনি অতীতে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা চান এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান। তার এই আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার পাশাপাশি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনভর ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর পক্ষে চরপুটিমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন আব্দুল কুদ্দুস খাঁন। গণসংযোগের একপর্যায়ে এই ঘটনাটি ঘটে, যা মুহূর্তেই এলাকায় আলোড়ন তোলে।

স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুল কুদ্দুস খাঁন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে–দুঃখে পাশে রয়েছেন। তিনি কখনো ক্ষমতার দাপট দেখাননি বা অহংকার করেননি। সাধারণ মানুষের কাতারে থেকেই রাজনীতি করাই তার দীর্ঘদিনের চর্চা। ফলে তার এই ব্যতিক্রমী ও মানবিক আচরণ চরপুটিমারী ইউনিয়নজুড়ে ইতিবাচক সাড়া ফেলেছে।

গণসংযোগকালে আব্দুল কুদ্দুস খাঁন বলেন,
“আমি কোনো নেতা নই, আমি আপনাদের একজন সেবক। ধানের শীষ মানেই গণমানুষের অধিকার, ন্যায্যতা এবং ভোটের মর্যাদা। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”


Share: