Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪০ - Chief TV

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪০ - Chief TV

2026-07-03  ডেস্ক রিপোর্ট  27 views
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪০ - Chief TV

পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার ঘটে যাওয়া এই দুর্ঘটনার সময় কোচিং সেন্টারটিতে ৩০ জনের বেশি শিশু উপস্থিত ছিল বলে জানিয়েছে স্থানীয় উদ্ধারকারী দল। ছাদ ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিশুদের উদ্ধারে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করা হয়।

পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে মোট ১৯ শিশুকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাদের মধ্যে ১৪ শিশুকে বাঁচানো সম্ভব হয়নি। আহত পাঁচ শিশুর চিকিৎসা চলছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনটির ওপরের তলায় নির্মাণকাজ চলছিল। সেই সময় নিচতলায় শিশুদের পাঠদান চলছিল এবং হঠাৎ করেই ছাদটি ধসে পড়ে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় ভবনের মালিকসহ দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তদন্তে অবহেলার প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


Share: