Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / পৌরসভার ময়লার গাড়ির চাপায় প্রান গেল মোটরসাইকেল আরোহীর - Chief TV

পৌরসভার ময়লার গাড়ির চাপায় প্রান গেল মোটরসাইকেল আরোহীর - Chief TV

2026-07-03  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  32 views
পৌরসভার ময়লার গাড়ির চাপায় প্রান গেল মোটরসাইকেল আরোহীর - Chief TV

গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় শুক্রবার (৩ জুলাই) পৌরসভার একটি ময়লা বহনকারী গাড়ির চাপায় মাসুদ মিয়া নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার খানকা শরিফ মডেল মসজিদের খাদেম মাসুদ মিয়া মসজিদে আযান দেওয়ার উদ্দেশ্যে ৫০ সিসি মোটরসাইকেল নিয়ে রওনা দিলে পৌরসভার ময়লাবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী মাসুদ মিয়া ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে যায় ও জায়গায় মৃত্যু বরন করেন।এমন ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দার অভিযোগ, পৌরসভার ব্যবহৃত অনেক ময়লা বহনকারী গাড়ি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এসব গাড়ির অনেকগুলোর ফিটনেস, ব্রেক ও টায়ারসহ বিভিন্ন যান্ত্রিক ত্রুটি রয়েছে এবং নিয়মিত সংস্কার ও রক্ষনাবেক্ষন না করায় এমন দূর্ঘটনার বেড়েই চলছে।

তরুন বয়সী মাসুদের এ মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেননা তার পরিবার সহ অনেকে।মৃত মাসুন দীর্ঘদিন ধরে কাচারি বাজার মিলন মেডিকেল স্টোরে মিলন মিয়ার সাথে ঔষধ বিক্রয়ে সহযোগী হিসাবে কাজ করেছেন।তার ব্যবহারে মুগ্ধ ছিলো ক্রেতারা।

তবে ভাগ্যের নির্মম পরিহাস মসজিদে আযান দিয়ে যিনি মানুষকে ডেকে তুলে নামাজে নামাজের উদ্দেশ্যে ডাকতেন আজ ঠিক সেই মানুষটিই আল্লাহর ডাকে সাড়া দিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গিয়ে আল্লাহর কাছে ধরা দিলেন।

তার এ অকাল মৃত্যু গাইবান্ধা সদরে বেশ মানুষের মনে হতাশা সৃষ্টি করেছে।


Share: