কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী অটোরিকশা ও এস আলম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন— নবগঠিত মাতামুহুরি উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়ি টিক্কা এলাকার আবদু রশিদের ছেলে হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার শৈলজানা এলাকার তোতা বেপারীর ছেলে আফজাল সরকার (৪৫)।

এই দুর্ঘটনায় আহত হয়েছেন পেকুয়ার হরিণাপাড়ি এলাকার সিরাজ (৪২) ও শাহেদ (২২) এবং নিহত হাসান আলীর পরিবারের দুই সদস্য পাখি বেগম (৫৫) ও ১০ বছরের শিশু রামিম।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা টইটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এস আলম পরিবহনের একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুড়ড়ে গিয়ে চালকসহ ছয়জন গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
তবে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তারা মারা যান। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় এবং দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসে। এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।