Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / প্রশাসন / পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি চলছে - Chief TV

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি চলছে - Chief TV

2025-12-07  ডেস্ক রিপোর্ট  214 views
পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি চলছে - Chief TV

তত্ত্বাবধায়ক সরকার বিলোপসহ বেশ কয়েকটি ৫৪ বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে।

রোববার (৭ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। আবেদনের পক্ষে শুনানি করছেন জ্যেষ্ঠ আইনজীবী ড. শরীফ ভূইয়া।

এর আগে গত ১৩ নভেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। গত ২ ডিসেম্বর উক্ত আপিলে পক্ষভুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, ৭ক ও ৭খ অনুচ্ছেদসহ পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। সেই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান পুনর্বহাল করেন আদালত।

রায়ে আদালত বলেন, দলীয় সরকারের অধীনে বিগত তিনটি সংসদ নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়নি এবং দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের আত্মবিশ্বাস জনগণের মধ্যে জন্ম নেয়নি।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত ৩ নভেম্বর ‘লিভ টু আপিল’ দায়ের করা হয়। আপিল আবেদনে পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিল চাওয়া হয়। এরই ধারাবাহিকতায় আপিলের অনুমতি দেওয়া হয় এবং তা নিয়েআপিল বিভাগ এ আদেশ দেন।
 


Share: