Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / অপরাধ / প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার অনশন - Chief TV

প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার অনশন - Chief TV

2026-02-21  তানভীর আহমাদ (পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি)  138 views
প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার অনশন - Chief TV

রংপুরের পীরগঞ্জ উপজেলা র মাগুরা গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে এক তরুণীর অনশন ১৩ দিনেও (গত ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত) শেষ হয়নি। এতে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনশনরত তরুণী রেহেনা পারভীন সাথী, তিনি খালাশপীর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। তার দাবি, প্রায় ছয় মাস আগে একই গ্রামের মেজবাহুল ইসলাম নিলয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ের আশ্বাসও দেওয়া হয়। কিন্তু সম্প্রতি নিলয় যোগাযোগ বন্ধ করে দেন এবং অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানতে পারেন।

এর প্রতিবাদে গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি প্রেমিকের বাড়িতে গিয়ে আমরণ অনশন শুরু করেন। তরুণীর অভিযোগ, অনশন শুরুর পর প্রেমিকের পরিবারের সদস্যরা তাকে লাঞ্ছিত করেন এবং তার মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য মুছে দেন।

তবে নিলয়ের পরিবার এই সম্পর্ক অস্বীকার করেছে। নিলয়ের বড় ভাই বলেন, তার ভাই ওই তরুণীকে বিয়ে করতে রাজি নন।

এ ঘটনায় তরুণীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। তবে থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখনো এ ঘটনার কোনো সমাধান হয়নি।


Share: