Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / প্রথমবার শিল্পী সমিতির নির্বাচনে শিরিন শীলা - Chief TV

প্রথমবার শিল্পী সমিতির নির্বাচনে শিরিন শীলা - Chief TV

2026-06-20  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  35 views
প্রথমবার শিল্পী সমিতির নির্বাচনে শিরিন শীলা - Chief TV
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে এবার কার্যনির্বাহী কমিটির সদস্য পদে প্রার্থী হচ্ছেন চিত্রনায়িকা শিরিন শীলা। শিবা শানু ও জয় চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেল থেকে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

শনিবার (২০ জুন) এফডিসিতে ঢাকঢোল বাজিয়ে উৎসবমুখর পরিবেশে নমিনেশন ফর্ম সংগ্রহ করেন এই চিত্রনায়িকা। পুরো সময়জুড়ে এফডিসি প্রাঙ্গণে ছিল নির্বাচনী আমেজ, যা চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নির্বাচন ঘিরে এরই মধ্যে শিল্পী সমিতিতে দুইটি প্যানেলের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। একদিকে আরমান ও রুমানা ইসলাম মুক্তির প্যানেল, অন্যদিকে শিবা শানু ও জয় চৌধুরীর প্যানেল। এই দুই পক্ষের প্রতিদ্বন্দ্বিতায় এবারের নির্বাচন আরও জমজমাট হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিল্পী সমিতির এই নির্বাচনে অংশ নিয়ে শিরিন শীলা জানান, তিনি শিল্পীদের স্বার্থে কাজ করতে চান এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেলে চলচ্চিত্র অঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখতে চান।

অভিনয় ও মডেলিংয়ে পরিচিত শিরিন শীলা দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র অঙ্গনে সক্রিয়। এবার সংগঠনের দায়িত্বে যুক্ত হয়ে শিল্পীদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনের মাঠে নেমেছেন।

আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন।

Share: