Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে ভোটারদের মুখোমুখি অনুষ্ঠান - Chief TV

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে ভোটারদের মুখোমুখি অনুষ্ঠান - Chief TV

2026-02-04  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  110 views
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে ভোটারদের মুখোমুখি অনুষ্ঠান - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে গাইবান্ধা সদর-২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে জনগনের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় সুজন (সুশাসনের জন্য নাগরিক) জেলা কমিটির আয়োজনে জেলা শহরের পৌর পার্কের বিজয় স্তম্ভে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

সুজনের সভাপতি জিয়াউল হক কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সদরের সাতজন প্রার্থীর মধ্যে চারজন সংসদ সদস্য প্রার্থী অংশগ্রহণ করেন। তারা হলেন:

  • আহসানুল হাবীব সাঈদ (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্কসবাদী – কাচিঁ প্রতীক)

  • মিহির ঘোষ (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি – কাস্তে প্রতীক)

  • মোহাম্মদ আব্দুল মাজেদ (বাংলাদেশ ইসলামি আন্দোলন – হাতপাখা প্রতীক)

  • শাহেদুর হাসান (জনতার দল – কলম প্রতীক)

প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন এবং ভোটারদের কাছে প্রতিকে ভোটের আবেদন করেন। এছাড়া ভোটারদের সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠান শেষে ভোটাররা সদর এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করেন এবং প্রার্থীরা তার উত্তর দেন। অনুষ্ঠান শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।


Share: