Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / প্রশাসন / রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু-chief tv

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু-chief tv

2026-07-15  ডেস্ক রিপোর্ট  33 views
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু-chief tv

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে রাজবাড়ী-ভাঙ্গা রেলপথের সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃ'ত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে ম'রদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তাঁর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। 
 

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, হাউলি জয়পুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃ'ত্যু হয়েছে। ম'রদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
 
পাশাপাশি কোন ট্রেনের নিচে তিনি কাটা পড়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। 
ওসি আরো বলেন, পরিচয় শনাক্ত হওয়ার পর আইনগত প্রক্রিয়া শেষে ম'রদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


Share: