রাজধানীর উত্তরায় অবস্থিত ট্যাংকার ফুড কোর্ট এ শুক্রবার বিকেল ছিল ধুনটবাসীর মিলনমেলা। ইফতার মাহফিল অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত ঢাকাস্থ ধুনটবাসীরা অংশ নেন। পেশাজীবী, শিক্ষার্থী,নারী পুরুষ শিশুদের অংশগ্রহণে প্রাণবন্ত এ আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়। ইফতার মাহফিলে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি ও বগুড়ার দই পরিবেশন করা হয় ।
আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থা এর সভাপতি আঁখিনুর জামান বকুল বলেন ' ধুনটের মানুষ আমরা যারা নানা পেশার মানুষ ঢাকায় বসবাস করি তাদের নিয়ে প্রতিবছর একটি মিলনমেলা করার চেষ্টা করি , বিগত ১০ বছর ধরে এমন আয়োজন হচ্ছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী এস এম আরিফুল আমিন বলেন , প্রতিবছর রমজানে একদিন ইফতার মাহফিল উপলক্ষে আমরা ধুনটবাসী একত্রে হতে পারি নাগরিক জীবনে যা আমাদের জন্য অত্যন্ত উপকারী আমরা নিজেদের ঐতিহ্য ধরে রেখে খাবার গ্রহন করি ।
আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থা সাধারণ সম্পাদক মোনাজ্জেমুল ইসলাম সুমন বলেন এটি আমাদের প্রাণের বন্ধন দৃঢ় করে ভবিষ্যতে আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনার অঙ্গীকার করেন।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, রায়হান শেখ, শিহাব উদ্দিন, আমরিন হোসাইন, সত্যজিৎ রায় রনি, খন্দকার সুলতান আহমেদ, মো: আরিফিন ইসলাম, তানভীর আহমেদ, সাদেকুল বাশার আব্দুল হামিদ , মোহান হাবিব, মোশাররফ হোসেন, মেহেদী হাসান, মৃদুল হাসান, কাউসার আহমেদ, আবু সায়েদ, খালিদ হাসান প্রমূখ।