Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / ধর্ম / শাহজাদপুরে জমে উঠেছে আতর ও টুপির বেচাকেনা - Chief TV

শাহজাদপুরে জমে উঠেছে আতর ও টুপির বেচাকেনা - Chief TV

2026-03-09  মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  41 views
শাহজাদপুরে জমে উঠেছে আতর ও টুপির বেচাকেনা - Chief TV

সিরাজগঞ্জের শাহজাদপুরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে জমে উঠেছে আতর ও টুপির বেচাকেনা। ঈদের পোশাক কেনার পাশাপাশি ক্রেতারা ভিড় করছেন, আতর ও টুপির দোকানে। দোকান,শপিংমলের সাথে রাস্তার পাশেও নানান  বাহারি রকমের টুপি, আতর, জায়নামাজ ও সুরমার পর্সা সাজিয়ে বসেছেন দোকানিরা।

ঈদ কেনাকাটার অবিচ্ছেদও উপকরণ আতর, টুপি আর জায়নামাজ। শেষ মুহূর্তে ক্রেতারা ভীড় করছেন এসব দোকানে কিনছেন পছন্দ মতো পণ্য।

শাহজাদপুর সরকারি কলেজের পিছনে হকার্স  মার্কেট ও বিভিন্ন স্থানে আতর ও টুপির দোকানগুলোতে বেড়েছে  ক্রেতাদের আনাগোনা। অনেকে আবার ঈদ পোশাকের সাথে মিল রেখেই কিনছেন টুপি, প্রকারভেদে সর্বোচ্চ বিক্রি হচ্ছ এক একটি টুপি ২০০ টাকা।

Tatka Site & Portal Ad

গোল্ড মদিনা আতর পয়েন্ট এর মালিক,মোঃ জাহাঙ্গীর মোল্লা বলেন, ক্রেতাদের পছন্দের বিষয়টি মাথায় রেখে এবছর বিভিন্ন ডিজাইনের দেশি-বিদেশি টুপি, আতর, জায়নামাজ ও সুগন্ধি এনেছি যাতে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ হয়।

এদিকে ক্রেতা, মোঃ ফারহান খান বলেন, ঈদ কেনাকাটা শেষ এখন এসেছি টুপি কিনতে এবং টুপিও আমার পছন্দ হয়েছে দাম স্বাভাবিকের মধ্যেও  এসেছে, বাচ্চাদের কে টুপি কিনে দিলে নতুন টুপি পেয়ে বাচ্চারা খুব খুশি হয়, এজন্যই আমার টুপি কিনতে আসা।

পবিত্র মাহে রমজান মাস এলেই মুসলিম পণ্যের বেচা বিক্রি অধিক হারে বেড়ে যায়।


Share:

Single Page