আর্জেন্টাইন টেলিভিশন সাংবাদিক সোফি মার্তিনেসের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। সংবাদমাধ্যমের সামনে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এ ধরনের আলোচনা সম্পূর্ণ ভিত্তিহীন।
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর মায়ামিতে মিক্সড জোনে সোফি মার্তিনেসের সঙ্গে দেখা হয় মেসির। এ সময় সৌজন্য বিনিময়ের পাশাপাশি সোফির গালে চুমু দেন আর্জেন্টাইন তারকা। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিয়ে হাস্যরসের সুরে মেসি বলেন, তিনি যখন সোফির দিকে তাকান, তখনও মানুষ প্রশ্ন তোলে। আবার শুভেচ্ছা জানালেও সেটি নিয়ে আলোচনা শুরু হয়। তার মতে, এসব অযথা তৈরি করা গল্প।
মেসির বক্তব্যের পর সোফি মার্তিনেসও প্রেমের গুঞ্জন প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, এ ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা এবং প্রকাশ্যে বিষয়টি পরিষ্কার করার জন্য মেসিকে ধন্যবাদ জানান।
এর আগে সোফি জানিয়েছিলেন, গুঞ্জন ছড়িয়ে পড়ার পর মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো তাকে ব্যক্তিগতভাবে বার্তা দিয়ে বিষয়টি নিয়ে চিন্তা না করার পরামর্শ দিয়েছিলেন।
মেসি ও সোফিকে ঘিরে আলোচনার শুরু হয়েছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপের সময়। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর সোফির আবেগঘন সাক্ষাৎকারের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়াতে থাকে।
তবে এবার মেসি ও সোফি দুজনই স্পষ্ট করেছেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্কের যে দাবি করা হচ্ছে, তার কোনো সত্যতা নেই।