জাতীয় সংসদের ৬২ নম্বর সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর উপজেলার আংশিক) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী সেলিম রেজা। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৩২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা শাহীনুর আলম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৩২ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৮ হাজার ৪০০।
মোট ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৬৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানা গেছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৮৫ হাজার। নির্বাচনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।