Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান - Chief TV

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান - Chief TV

2026-02-09  ডেস্ক রিপোর্ট  155 views
সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাদের ভাষণ সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)

সূত্র জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভাষণ এবং সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ বিটিভিতে সম্প্রচারিত হবে।

এছাড়া একই সময়সূচিতে, অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে, জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক—এমন তথ্যও জানা গেছে।

এর আগে গতকাল রোববার বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। গতকাল সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের এবং সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ সম্প্রচার করা হয়।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।


Share: