Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / সৈকত নাসিরের হাত ধরে ফিরছেন মাহিয়া মাহি - Chief TV

সৈকত নাসিরের হাত ধরে ফিরছেন মাহিয়া মাহি - Chief TV

2025-10-15  সম্পাদক  286 views
সৈকত নাসিরের হাত ধরে ফিরছেন মাহিয়া মাহি - Chief TV

বাংলাদেশের জনপ্রিয় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া আবারও ফিরছে নতুন এক নারী-নির্ভর অ্যাকশন সিনেমা নিয়ে। সিনেমার নাম ‘অন্তর্যামী’, পরিচালনা করছেন মেধাবী পরিচালক সৈকত নাসির।


বেশ কজন গুরুত্বপূর্ণ টেকনিশয়ান ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে যাদের মধ্যে- কোরিওগ্রাফিতে থাকছেন ভারতের বিখ্যাত ডান্স কোরিগ্রাফার ও পরিচালক বাবা যাদব, ফাইট ডিরেকশন করছে আন্তর্জাতিক মানের ফাইট টিম জাইকা স্ট্যান্ট।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সিনেমাটির শুটিং হবে বাংলাদেশ, থাইল্যান্ড ও আমেরিকায়, এবং এতে মূল চরিত্রে অভিনয় করবেন মাহিয়া মাহি ও শিশু শিল্পী মাবশু।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ফার্স্ট লূক পোস্টার শেয়ার করে জানিয়েছেন,

“অন্তর্যামী একটি লেডি অ্যাকশন সিনেমা। এতে কোনো নায়ক নেই। এটি ‘অগ্নি ২’-এর পরের গল্প বলা যেতে পারে, কিন্তু এটি ‘অগ্নি’ নয়। ‘অগ্নি’ হবে প্রতিশোধের গল্প, আর ‘অন্তর্যামী’ হলো সারভাইভালের গল্প। তবে ‘অন্তর্যামী’ হবে অগ্নির চেয়েও ভয়ংকর ও আরও বেশি অ্যাকশনসমৃদ্ধ।”

তিনি আরও জানান, ছবির গল্প আবর্তিত হবে মাহিয়া মাহি ও ৯ বছরের শিশু মাবশুকে ঘিরে — যে কিনা একজন অন্তর্যামী, অর্থাৎ অন্তরের ভাবনা পড়তে সক্ষম একটি বিশেষ শিশু।

সিনেমাটি নারী শক্তি, সংগ্রাম ও বেঁচে থাকার এক অবিশ্বাস্য লড়াইকে ঘিরে নির্মিত হবে। প্রযোজক জানান,

“বাংলাদেশি দর্শকরা এবার এমন এক লেডি অ্যাকশন চরিত্র দেখতে পাবেন, যা আগে দেখা যায়নি।”

‘অন্তর্যামী’ বর্তমানে প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে এবং ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


Share: