Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / শুভেন্দু অধিকারীর জন্য আম পাঠাল বাংলাদেশ - Chief TV

শুভেন্দু অধিকারীর জন্য আম পাঠাল বাংলাদেশ - Chief TV

2026-07-01  ডেস্ক রিপোর্ট  32 views
শুভেন্দু অধিকারীর জন্য আম পাঠাল বাংলাদেশ - Chief TV

প্রতিবেশী ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অংশ হিসেবে শুভেচ্ছা উপহার হিসেবে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় মোট ১১০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। দুই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কূটনৈতিক প্রতিনিধিদের জন্য এই আম উপহার হিসেবে পাঠানো হয়।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে যশোরের বেনাপোল স্থলবন্দর এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমের দুটি চালান ভারতে প্রবেশ করে। পরে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে এসব আম হস্তান্তর করা হয়।

জানা গেছে, এই চালানে বাংলাদেশের জনপ্রিয় আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম রয়েছে। পশ্চিমবঙ্গের জন্য ১০০টি কার্টনে ৫০০ কেজি এবং ত্রিপুরার জন্য ১২০টি কার্টনে ৬০০ কেজি আম পাঠানো হয়।

মোট ১১০০ কেজি আমের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আলাদা করে ১০০ কেজি করে আম বরাদ্দ রাখা হয়েছে। বাকি আম দুই রাজ্যের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বিতরণ করা হবে।

প্রতিবছরের মতো এবারও বাংলাদেশের এই ‘ম্যাংগো ডিপ্লোমেসি’কে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও বন্ধুত্ব আরও সুদৃঢ় করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।


Share: