Tag: গৌরীপুরে ট্রেন লাইনচ্যুত
ময়মনসিংহের গৌরীপুর রেল জংশনের ইনার সিগন্যাল এলাকায় লাইনচ্যুত হওয়া তিনটি কোচ রেখেই চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাস্থল থেকে ট্রেনটির বাকি ১১টি কোচ নিয়ে যাত্রা পুনরায় শুরু করা হয়।