Tag: কোস্ট গার্ডের অভিযান
সুন্দরবনের বনদস্যু নির্মূলে চলমান ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত বৃহস্পতিবার গভীর রাতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানের মূল লক্ষ্য ছিল দীর্ঘ সময় ধরে সুন্দরবন কেন্দ্রিক অপরাধ কর্মকাণ্ডে জড়িত ‘দুলাভাই বাহিনী’র সদস্যদের অবস্থান শনাক্ত করা।