Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা - Chief TV

টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা - Chief TV

2026-01-14  ডেস্ক রিপোর্ট  117 views
টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা - Chief TV

চলতি বছরের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে সুখবর। সামান্য পরিকল্পনা করলে মিলতে পারে টানা চার দিনের ছুটি। তিন দিনের ছুটির সঙ্গে মাত্র একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই এই সুযোগ পাওয়া যাবে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি চাঁদ দেখা সাপেক্ষে নির্বাহী আদেশে পবিত্র শবে বরাতের ছুটি রয়েছে। দিনটি পড়েছে বুধবার। এর সঙ্গে যদি পরদিন বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিন ছুটি নেওয়া যায়, তাহলে টানা চার দিনের ছুটি মিলবে। কারণ ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা সংক্রান্ত প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে আরও ১৪ দিন। এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবারের সঙ্গে পড়েছে।

এ ছাড়া ২০২৬ সালে ধর্মীয় ও সম্প্রদায়ভিত্তিক ছুটির মধ্যে মুসলিম কর্মচারীদের জন্য পাঁচ দিন, হিন্দু কর্মচারীদের জন্য নয় দিন, খ্রিষ্টান কর্মচারীদের জন্য আট দিন, বৌদ্ধ কর্মচারীদের জন্য সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি নির্ধারিত রয়েছে।


Share: