Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত - Chief TV

তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত - Chief TV

2026-05-04  মোঃ রাকিব হাসান,পঞ্চগড় প্রতিনিধিঃ  45 views
তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত - Chief TV

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।

রোববার (৩ মে) বেলা ১১টায় তেঁতুলিয়া প্রেসক্লাব ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলা” প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় মিলিত হয় এবং পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু। এ সময় বক্তব্য রাখেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম, আইসিটি অফিসার নবীউল করিম সরকার, সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম, সোহরাব আলী, এম এ বাসেত, মোস্তাক আহম্মেদ, খাদেমুল ইসলাম ও এসকে দোয়েল প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান হাবিব, আহসান হাবিব, তরিকুল ইসলাম, জুলহাস উদ্দিন, রবিউল ইসলাম রতন, মিজানুর রহমান মিন্টু, আতিকুর রহমান জুয়েলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। কোনো সাংবাদিকের ওপর নির্যাতন, হুমকি বা অবমূল্যায়নের ঘটনা ঘটলে সম্মিলিতভাবে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সংশ্লিষ্ট আইনগুলো যেন সাংবাদিকতার স্বাধীনতায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সে বিষয়ে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

শেষে পেশাগত দায়িত্ব পালনের সময় নিহত ও ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের স্মরণে গভীর শ্রদ্ধা জানানো হয়।


Share: