Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / ঠাকুরগাঁও সুগারমিলে অবসরপ্রাপ্তদের বকেয়া ২০ কোটি টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ-Chief TV

ঠাকুরগাঁও সুগারমিলে অবসরপ্রাপ্তদের বকেয়া ২০ কোটি টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ-Chief TV

2025-10-19  মোহাম্মদ রায়হান, ঠাকুরগাঁও প্রতিনিধি  129 views
ঠাকুরগাঁও সুগারমিলে অবসরপ্রাপ্তদের বকেয়া ২০ কোটি টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ-Chief TV

ঠাকুরগাঁও সুগারমিলে অবসরপ্রাপ্তদের বকেয়া ২০ কোটি টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ

মোহাম্মদ রায়হান
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) আওতাধীন ঠাকুরগাঁও সুগারমিলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা গ্র্যাচুইটিসহ সকল বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সুগারমিল চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রায় তিন শতাধিক অবসরপ্রাপ্ত কর্মচারী অংশ নেন।

বক্তারা জানান, ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত মিলের ২৯১ জন অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীর কেউই তাদের প্রাপ্য অর্থ পাননি। তাদের মোট পাওনার পরিমাণ প্রায় ২০ কোটি ২২ লাখ টাকা। দীর্ঘদিন ধরে প্রাপ্য অর্থ না পাওয়ায় তারা চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন।

আন্দোলনকারীরা বলেন, অবসরে যাওয়ার পরও প্রাপ্য অর্থের জন্য রাজপথে নামতে হবে- এটা অত্যন্ত লজ্জাজনক। পতিত সরকারের বৈষম্যের শিকার আমরা, যারা সারা জীবন দেশের অর্থনীতির চাকা সচল রেখেছি।

তারা দ্রুত বকেয়া গ্র্যাচুইটি, উৎসবভাতা, বৈশাখী ও চিকিৎসা ভাতা পরিশোধের দাবি জানান। অন্যথায় ঐক্যবদ্ধভাবে ঢাকায় গিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।

পরে তারা মানববন্ধন শেষে মাননীয় উপদেষ্টা, শিল্প মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বক্তারা আরও বলেন, “পতিত সরকারের বৈষম্যের শিকার বিএসএফআইসি'র অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা - এক হও, এক হও।


Share: