Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / ঠাকুরগাঁওয়ে দাঁড়িপাল্লার নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ - Chief TV

ঠাকুরগাঁওয়ে দাঁড়িপাল্লার নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ - Chief TV

2026-01-28  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  130 views
ঠাকুরগাঁওয়ে দাঁড়িপাল্লার নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ - Chief TV

ঠাকুরগাঁও সদর উপজেলার বড় মাঠ সংলগ্ন এলাকায় রাতের আঁধারে একটি নির্বাচনী বিলবোর্ড ছিঁড়ে ও ভেঙে ফেলার অভিযোগ উঠেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন অভিযোগ করে বলেন,
“আমরা জানি, কারা বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত। তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই কোনো স্বেচ্ছাচারমূলক ব্যবস্থা নিচ্ছি না। কিন্তু বারবার এমন ঘটনা ঘটলে আমরা আর নীরব থাকব না। প্রমাণসহ দুষ্কৃতকারীদের আইনের হাতে সোপর্দ করব।”

তিনি আরও বলেন,
“ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ফেস্টুন বিকৃতির ঘটনা সবার স্মৃতিতে আছে, যার প্রভাব নির্বাচনী ফলেও পড়েছিল। ইনশাআল্লাহ, ঠাকুরগাঁওবাসীও দেখিয়ে দেবে—এ এলাকার দুষ্কৃতকারী ও কাপুরুষদের পরাজয় অবশ্যম্ভাবী।”

সতর্ক করে দিয়ে তিনি বলেন,
“আমরা নতুন করে কোনো স্বৈরাচার গড়ে উঠতে দেব না। তাই এমন কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে আইনানুগ ব্যবস্থা নিতে বিন্দুমাত্র দ্বিধা করব না।”

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন,
“ঘটনার খবর আমরা পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Share: