Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / ভাঙছে আপ বাংলাদেশ, আসছে নতুন রাজনৈতিক দল - Chief TV

ভাঙছে আপ বাংলাদেশ, আসছে নতুন রাজনৈতিক দল - Chief TV

2026-03-11  ডেস্ক রিপোর্ট  104 views
ভাঙছে আপ বাংলাদেশ, আসছে নতুন রাজনৈতিক দল - Chief TV

রাজনৈতিক প্লাটফর্ম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ বা ‘আপ বাংলাদেশ’ ভেঙে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে যাচ্ছে।

আগামী শনিবার (১১ মার্চ) এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই ঘোষণা আসবে বলে জানা গেছে। তবে দলের আত্মপ্রকাশ হতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছেন এর উদ্যোক্তারা।

উদ্যোক্তারা জানিয়েছেন, আগামী শনিবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন থেকে নতুন রাজনৈতিক দল সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এতে জুলাই সনদ বাস্তবায়ন ও ধর্মীয় মূল্যবোধের সুরক্ষাসহ ১২ দফা কর্মসূচি সম্পর্কে জানানো হবে। এছাড়া দলের নাম ও মুখপাত্র ঘোষণা করা হবে এদিন।

এ বিষয়ে নতুন রাজনৈতিক দলের উদ্যোক্তা ও আপ বাংলাদেশের সাবেক প্রধান সংগঠক নাঈম আহমাদ সাংবাদিকদের বলেন, ঈদের পর দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে। দুই সপ্তাহের মধ্যে আত্মপ্রকাশ অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছি আমরা।

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়েই এগিয়ে যাবো আমরা। 


Share: