Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / ভোটার নিবন্ধন কার্যক্রম শেষে ইসি ছাড়েন তারেক রহমান - Chief TV

ভোটার নিবন্ধন কার্যক্রম শেষে ইসি ছাড়েন তারেক রহমান - Chief TV

2025-12-27  ডেস্ক রিপোর্ট  125 views
ভোটার নিবন্ধন কার্যক্রম শেষে ইসি ছাড়েন তারেক রহমান - Chief TV

ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে ভোটার নিবন্ধন কার্যক্রম শেষ করে বেলা ১টা ২০ মিনিটের দিকে নির্বাচন ভবন ত্যাগ করেন তিনি।

ইসি থেকে বের হয়ে রাজধানীর গুলশানের বাসভবনের দিকে রওনা হয়েছে তারেক রহমানের গাড়িবহর।

এর আগে দুপুর ১টার দিকে ইসিতে পৌঁছান তিনি। নির্বাচন ভবনের ইটিআই ১০৪ নম্বর রুমে তার এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়। সেখানেতারেক রহমানের আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করা হয়।
এনআইডি ডিজি বলেন, ‘এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে অনুসন্ধান করে দেখবে সেটি কারও সঙ্গে মিলছে কিনা। মিল না হলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটি আমাদের কারও হাতে নেই। এক্ষেত্রে তিনি আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্ট কার্ড নিতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘আবার তারেক রহমানের মোবাইলে এসএমএস যাবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।’


Share: