Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / ভোটের সিলসহ ব্যবসায়ী আটক - Chief TV

ভোটের সিলসহ ব্যবসায়ী আটক - Chief TV

2026-02-03  ডেস্ক রিপোর্ট  155 views
ভোটের সিলসহ ব্যবসায়ী আটক - Chief TV

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত করা ভোটের ছয়টি সিলসহ শহরের ব্যবসায়ী সোহেল রানাকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে সিল, একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে পুরাতন আদালত রোডের মারইয়াম প্রেস থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ প্রেসে অভিযান চালায়। এ সময় ভোটে ব্যবহারের ছয়টি সিল উদ্ধার করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে পৌঁছান। পরে জব্দকৃত সিল, মোবাইল ও কম্পিউটার নিয়ে সোহেলকে থানায় নিয়ে যাওয়া হয়।

সোহেল রানা জানিয়েছেন, অর্ডার পেয়ে সিলগুলো তৈরি করেছেন। তবে তিনি স্পষ্ট করেননি কে বা কারা এই অর্ডার দিয়েছিল।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, কোনো অবস্থাতেই এই প্রেসে ভোটের সিল তৈরি করা গ্রহণযোগ্য নয়। এটি সম্পূর্ণ অবৈধ এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়া শুরু হবে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেননি।


Share: