Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা - Chief TV

ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা - Chief TV

2026-02-09  ডেস্ক রিপোর্ট  250 views
ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা - Chief TV

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনের ওপর কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন ব্যবহার ও বহন নিষিদ্ধ করা হয়েছে।

রোববার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা জারি করে সংশ্লিষ্ট সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠান।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রের চারশ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণভাবে কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

তবে ভোটগ্রহণ কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তাদের মধ্যে প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপির দুজন সদস্য এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনাটি কঠোরভাবে অনুসরণ করতে সংশ্লিষ্ট সবাইকে বলা হয়েছে।


Share: