Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে কোনো বাধা নেই - Chief TV

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে কোনো বাধা নেই - Chief TV

2026-02-09  সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি  127 views
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে কোনো বাধা নেই - Chief TV

নির্বাচনের দিন ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)।  

সোমবার বিকেলে সাংবাদিকদের নির্বাচনী বুথ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করলে কোনো ধরনের সমস্যায় পড়বেন না।

এর আগে, রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল।


ওই নির্দেশনায় বলা হয়েছিল, কেবল প্রিসাইডিং কর্মকর্তা, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং নির্দিষ্ট দুইজন আনসার সদস্য (অ্যাপ ব্যবহারের জন্য) মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।
এই নির্দেশনার ফলে প্রার্থী ও সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারের সুযোগ না থাকায় সাংবাদিক সমাজে তীব্র উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে সাংবাদিক মহলের সমালোচনা পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাদের অবস্থান থেকে সরে আসে।  

সাংবাদিকদের আশ্বস্ত করে ইসি সানাউল্লাহ জানান, মোবাইল ফোন বহনে যে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছিল, তা সাংবাদিকদের ক্ষেত্রে শিথিল করা হবে এবং দ্রুতই এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হবে।
 


Share: