Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / প্রশাসন / ভোটকক্ষ নয়, গোপন কক্ষ বৃদ্ধি করা হবে - Chief TV

ভোটকক্ষ নয়, গোপন কক্ষ বৃদ্ধি করা হবে - Chief TV

2025-11-30  ডেস্ক রিপোর্ট  158 views
ভোটকক্ষ নয়, গোপন কক্ষ বৃদ্ধি করা হবে - Chief TV

নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, ‘জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে করতে একটি ভোট কক্ষে দুটি গোপন বুথ করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এ সময় তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে সার্বিক কাজের সমন্বয়, নিয়োগ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট ৩৪ মন্ত্রণালয়ের সচিব ও বিভাগের প্রধানদের সঙ্গে আরেক দফা বৈঠক করেছে কমিশন।

রোববার (৩০ নভেম্বর) সচিব পর্যায় ও বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, ‘ব্যালট পেপার যেখানে প্রিন্ট হচ্ছে সেখানে অংশীজনদের নিয়ে পরিদর্শনের জন্য ডাক বিভাগকে বলা হয়েছে। গতকাল মক ভোটিং থেকে আমরা যে তথ্য পেয়েছি সেখান থেকে ভোটকক্ষ বাড়াতে হবে না। শুধু গোপন কক্ষ (ভোট প্রদানের জন্য নির্ধারিত স্থান) তা বৃদ্ধি করা হবে। আগে একটা ছিল, এখন সেখানে দুটো রাখা হবে।’‎

‎তিনি জানান, ইসি, মাঠ প্রশাসন ও জুডিশিয়ারির সঙ্গে সমন্বয় প্রয়োজন। নির্বাচনের সঙ্গে জড়িতদের ভাতার পরিমান বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া নির্বাচনের দিন তাদেরকে অতিরিক্ত কিছু সম্মানি দেওয়া হবে।

‎‎সচিব আরও বলেন, ‘বিটিভি ও সংসদ টিভি ওসিভি, গণভোট ও সংসদ নির্বাচনের প্রচারণা করবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন করে কন্ট্যাক্ট পয়েন্ট দেবেন যাতে আমরা জরুরি প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে পারি।’
 


Share: