Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / মানিকগঞ্জ / ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ লক্ষ টাকা - Chief TV

ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ লক্ষ টাকা - Chief TV

2026-01-26  আমিনুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধি  132 views
ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ লক্ষ টাকা  - Chief TV

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাহিরচর পূর্বপাড়ায় মো. রশিদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মো. আব্দুর রশিদের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ঘরের প্রতিটি অংশে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ভুক্তভোগী মো. রশিদ জানান, চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, ফলে তাদের বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে আনুমানিক ১০ থেকে ১২ লক্ষ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার আগুন থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে চুলার আগুন গ্যাস সিলিন্ডারে পৌঁছায়, পরে পাশের বড় ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ভুক্তভোগী পরিবারের আনুমানিক ১০ লক্ষ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।


Share: