Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / এসবি লিংক বাসের চাপায় স্কুলছাত্রী নিহত, বাসে অ'গ্নি'সংযোগ - Chief TV

এসবি লিংক বাসের চাপায় স্কুলছাত্রী নিহত, বাসে অ'গ্নি'সংযোগ - Chief TV

2025-10-16  ডেস্ক রিপোর্ট  150 views
এসবি লিংক বাসের চাপায় স্কুলছাত্রী নিহত, বাসে অ'গ্নি'সংযোগ - Chief TV

টাঙ্গাইলের নাগরপুর-পাকুটিয়া সড়কে বাস'চাপায় নওরীন আক্তার (দশম শ্রেণি) নামের এক স্কুলছাত্রী নি'হত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে পাকুটিয়া বৃন্দাবন রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘ'টনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাগরপুর থেকে ঢাকাগামী এসবি লিংক পরিবহনের একটি বাস বিদ্যালয়ের সামনে নওরীনকে চা'পা দিলে ঘটনাস্থলেই তার মৃ'ত্যু হয়।

দুর্ঘ'টনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আ'গুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আ'গুন নিয়ন্ত্রণে আনেন।

নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, নি'হত শিক্ষার্থীর মরদেহ ম'র্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘাতক বাসের চালক রাজু মিয়া, যিনি ধামরাই উপজেলার রুহুল আমিনের ছেলে, তাকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।


Share: