Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / গাছা থানা বিএনপির উদ্যোগে গাজীপুরে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত - Chief TV

গাছা থানা বিএনপির উদ্যোগে গাজীপুরে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত - Chief TV

2026-01-31  মাহাবুল ইসলাম, টংগী (গাজীপুর) প্রতিনিধি  106 views
গাছা থানা বিএনপির উদ্যোগে গাজীপুরে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত - Chief TV

গাজীপুর মহানগরীর গাছা কলেজ মাঠে শুক্রবার সন্ধ্যা ৭টায় বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম. মঞ্জুর করিম রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, বাংলাদেশ শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার।

এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন, গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল সিপাহী, বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাবেক সম্পাদক ফারুক হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস খানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জনসভা শুরুর আগেই ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম মোমিনুর রহমান মুমিন, গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল সরকার এবং গাছা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মান্নান মণ্ডলসহ নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। মিছিল ও স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তারা।


Share: