Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / গাইবান্ধার গিদারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত - Chief TV

গাইবান্ধার গিদারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত - Chief TV

2026-05-31  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  64 views

গাইবান্ধার গিদারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

গাইবান্ধা সদর উপজেলার ১১নং গিদারী ইউনিয়নে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০টায় গিদারী ইউনিয়নের কাউন্সিলের বাজার সংলগ্ন সড়কে সর্বদলীয় সংগ্রাম কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক ও গিদারী ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১নং গিদারী ইউনিয়ন শাখার সেক্রেটারি কুতুবউদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা সদর থানা শাখার অর্থ সম্পাদক মো. আব্দুল হালিম, গাইবান্ধা সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিক পিটন, বাসদ (মার্কসবাদী) নেতা প্রফেসর গোলাম সাদেক লেবু, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গোলজার রহমান, ১১নং গিদারী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ডন, ইঞ্জি. আশরাফুল ইসলাম (সুমন), সাদ্দাম হোসাইন, ইঞ্জি. সাইফুল ইসলাম, কামাল হোসেন,প্রফেসর   সোহেল, 
রাফিক ইসলাম  যুব-ছাত্র শক্তি এনসিপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ আরো অনেকে। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১১নং গিদারী ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক ইব্রাহিম খলিল।

বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি জোরদার এবং মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধন থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং গিদারী ইউনিয়নকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।


Share: