Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / গাইবান্ধায় গৃহবধূ ববিতা হত্যা মামলার আসামি আনারুল র‍্যাবের হাতে গ্রেফতার

গাইবান্ধায় গৃহবধূ ববিতা হত্যা মামলার আসামি আনারুল র‍্যাবের হাতে গ্রেফতার

2026-05-07  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  139 views
গাইবান্ধায় গৃহবধূ ববিতা হত্যা মামলার আসামি আনারুল র‍্যাবের হাতে গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ীতে চাঞ্চল্যকর গৃহবধূকে গলাকেটে হত্যা ও লিঙ্গ কর্তনের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার আসামি আনারুল মোল্লা (৩০) কে ঢাকার জসিমউদ্দীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার র‌্যাব-১৩ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার আনারুল মোল্লা (৩০) সাদুল্লাপুর উপজেলার চক ভগবানপুর গ্রামের মৃত সাকি মোল্লার ছেলে এবং মামলার প্রধান আসামি হারুন মোল্লার ভাই।

র‌্যাব জানায়, গত ২৮ মার্চ পলাশবাড়ী ঢোলভাঙ্গা বাজারের  একটি ভাড়া বাসা থেকে গৃহবধূ ববিতা বেগমের গলাকাটা লাশ ও একটি কর্তনকৃত লিঙ্গ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের মা পলাশবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে মঙ্গলবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে আনারুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।


Share: