গাইবান্ধার সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮ নং ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর মুসলিম উম্মাহ জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
ও শুক্রবার (২০ মার্চ) সকালে ঘোড়াবান্দা এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ছাদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি ও খুতবা পাঠ করেন স্থানীয় ধর্মীয় শিক্ষক আমিনুল ইসলাম।
সকাল থেকেই জেলার সদর, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ওই স্থানে জড়ো হন। প্রায় ৩০ থেকে ৪০ জন মুসল্লি, শিশু-সহ, জামাতে অংশ নেন।
তালুক ঘোড়াবান্দা গ্রামের সাহারুল ইসলাম ও সোলায়মান জানান, তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নামাজ আদায় করতে এখানে এসেছেন এবং প্রায় এক দশক ধরে এভাবেই ঈদ পালন করছেন। একই গ্রামের মোস্তফা বলেন, তাদের গ্রামের ৮-১০টি পরিবার নিয়মিতভাবে মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী ঈদ উদযাপন করে আসছে।
গাইবান্ধা সদর উপজেলার হাসপাতাল বালুয়া এলাকার সেলিম জানান, তিনি ও তার পরিবারও গত ১০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করছেন। বড় দুর্গাপুর গ্রামের আব্বাস আলী বলেন, তিনি ও তার বাবাসহ পরিবারের সবাই এবারও একইভাবে ঈদ উদযাপন করেছেন, যা তারা প্রায় সাত বছর ধরে পালন করছেন।