Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / গাইবান্ধায় মাদক ব্যবসা ছাড়তে বলায় হামলার অভিযোগ - Chief TV

গাইবান্ধায় মাদক ব্যবসা ছাড়তে বলায় হামলার অভিযোগ - Chief TV

2026-06-19  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  43 views
গাইবান্ধায় মাদক ব্যবসা ছাড়তে বলায় হামলার অভিযোগ - Chief TV
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী হাশেম বাজার এলাকায় মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তি হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত মোস্তফা কামাল গাইবান্ধা সদর থানায় লিখিত আবেদন করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, খোলাহাটী হাশেম বাজার এলাকার বাসিন্দা মো. জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। সম্প্রতি তিনি স্থানীয় কয়েকজনকে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।
 
এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত আতিকুর রহমান ও আলমগীর হোসেন তার ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে বিষয়টি জানতে পেরে জামাল উদ্দিনের ছেলে মোস্তফা কামাল ঘটনাস্থলে গিয়ে তার বাবাকে মারধরের কারণ জানতে চান। এ সময় আতিকুর রহমান ও আলমগীর হোসেন ক্ষিপ্ত হয়ে মোস্তফা কামালের ওপরও হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তারা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন। হামলার একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হন।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় মোস্তফা কামালের কাছে থাকা একটি রবি কোম্পানির ব্যাগে থাকা প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করলে অভিযুক্তরা প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

গুরুতর আহত অবস্থায় মোস্তফা কামালকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা গ্রহণ চলাকালীন তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত আবেদন করেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

Share: