Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / গাজীপুরে ধানের শীষের শক্তি প্রদর্শন - Chief TV

গাজীপুরে ধানের শীষের শক্তি প্রদর্শন - Chief TV

2026-02-08  মাহাবুল ইসলাম, টংগী (গাজীপুর) প্রতিনিধি  104 views
গাজীপুরে ধানের শীষের শক্তি প্রদর্শন - Chief TV

গাজীপুর–২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি বিশাল গণমিছিলের মাধ্যমে নির্বাচনী শোডাউন করেছেন। গতকাল শনিবার বিকেলে গাজীপুর মহানগরীর ভাওয়াল রাজবাড়ী মাঠ থেকে শুরু হওয়া প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই গণমিছিলে নেতৃত্ব দেন প্রার্থী নিজেই।

গণমিছিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি ভাওয়াল রাজবাড়ী মাঠ থেকে শুরু হয়ে জয়দেবপুর বাজার ও বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে শিববাড়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেন,
“একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এ দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর ধরে অপেক্ষা করছে। এই সময়ে সাধারণ মানুষ নানা নির্যাতন ও অত্যাচারের শিকার হয়েছে।”

তিনি আসন্ন নির্বাচনে কোনো অশুভ শক্তি যেন অবৈধ প্রভাব বিস্তার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন,
“গাজীপুরের মানুষ এবারের নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। আমি দৃঢ়ভাবে আশাবাদী—গাজীপুরবাসী শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করবে।”

গণমিছিল ও সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। লক্ষাধিক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।


Share: