গাঁজা সেবন করে বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে গাইবান্ধায় জরিনা বেগম নামের এক বৃদ্ধাকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধা সদর উপজেলার পুলবান্ধী এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে জরিনা বেগম রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ড্রাম ট্রাক তাকে সরাসরি চাপা দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, চালক অস্বাভাবিকভাবে গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ট্রাকটি ঘেরাও করে এবং চালককে আটক করে।
গুরুতর আহত অবস্থায় জরিনা বেগমকে দ্রুত উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল এ ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটির ভেতর থেকে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযোগ রয়েছে, চালক গাঁজা সেবন করে মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধার ওপর ট্রাক তুলে দেন।