Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / প্রশাসন / ধুনটে গ্রামীণ ব্যাংক উপ-শাখার সামনে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার - Chief TV

ধুনটে গ্রামীণ ব্যাংক উপ-শাখার সামনে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার - Chief TV

2025-11-18   124 views
ধুনটে গ্রামীণ ব্যাংক উপ-শাখার সামনে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার - Chief TV

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর গ্রামীণ ব্যাংকের পীরহাটি উপ-শাখার সামনে থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। গত ১৭ নভেম্বর দুপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঘোষিত শাটডাউন কর্মসূচির মধ্যে ঘটনাটি ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একজন নারী গ্রাহকের ছদ্মবেশে একদল দুর্বৃত্ত ব্যাংকের গেটের দক্ষিণ পাশে ককটেলগুলো রেখে যায়। পরে শাখা ব্যবস্থাপক বিষয়টি দেখে মঙ্গলবার ১৮ নভেম্বর সকালে ধুনট থানায় খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল আলম বলেন, উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তিনি আরও জানান, ঘটনাটিতে এলাকাজুড়ে কিছুটা আতঙ্ক ছড়ালেও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 


Share:

Single Page