আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী আখনের নেতৃত্বে আয়োজন করা এই কর্মসূচিতে সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিকেল থেকে শুরু হওয়া গণসংযোগটি এলাকার প্রধান সড়ক ও জনপদ প্রদক্ষিণ করে। মিছিলটি বাঘা রশিদ বাড়ি থেকে শুরু হয়ে গাজী বাড়ি, হাওলাদার বাড়ি, সর্দার বাড়ি, নদীপাড় এলাকা ঘুরে সরকার বাড়ি অতিক্রম করে গরম বাজারে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও দোয়া প্রার্থনা করেন।
পথসভায় ইউপি সদস্য মোহাম্মদ আলী আখন বলেন, “এর এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় সময়ের দাবি। শেখ ফরিদ আহমেদ মানিক চরভৈরবীসহ হাইমচরের দীর্ঘদিনের সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন, বিশেষ করে নদীভাঙন রোধে।”
বক্তারা চরভৈরবীর রাস্তাঘাট উন্নয়ন এবং নদীভাঙন রোধে ধানের শীষ প্রার্থীর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ভোটারদের সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যরা হলেন:
চরভৈরবী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাদল বকাউল
শ্রমিক দলের সভাপতি বিল্লাল খান, সাধারণ সম্পাদক কামাল খান
ওলামা দলের সভাপতি মোহাম্মদ এমরান হোসেন সরদার, সিনিয়র সহ-সভাপতি মমতাজ উদ্দিন ফকির
কৃষক দলের কলিম উল্লাহ, ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাব্বির হোসেন সর্দার
৪নং ওয়ার্ড কমিটির সভাপতি কাশেম বাঘ, সাধারণ সম্পাদক ইসহাক সর্দার, যুবদলের সভাপতি বুলবুল মাল
সেখানে সিরাজ গাজী, কালু বেপারী, মোহন ফকির, ফারুক মোল্লা, বাবু মাঝি, মরণ আলী, খোকন মিয়া, কাদির মুতায়েত, আবু সায়েদ সর্দার, নূরজামাল অর্জি, রবীন্দ্র সরকার ও ইমরান সিকদারসহ কয়েক শত সাধারণ মানুষও অংশ নেন।
কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।