Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / জামায়াত আমিরকে স্বাগত জানিয়ে চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর মিছিল - Chief TV

জামায়াত আমিরকে স্বাগত জানিয়ে চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর মিছিল - Chief TV

2026-01-27  নাজমুল হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি  112 views
জামায়াত আমিরকে স্বাগত জানিয়ে চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর মিছিল - Chief TV

কুমিল্লার চৌদ্দগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা উপলক্ষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার বাজার এলাকায় আয়োজিত এ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান।

মিছিল শেষে ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমির কাজী মো. আবদুল কাদেরের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, জামায়াত নেতা ভিপি জাহাঙ্গীর, আশরাফুল ইসলাম লিটন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আহসান উল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসাইন জানান, আগামী শনিবার (৩১ জানুয়ারি) সকালে চৌদ্দগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

জনসভায় সভাপতিত্ব করবেন কুমিল্লা-১১ আসনের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং ডাকসুর ভিপি সাদেক কায়েম।

এ জনসভায় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক নেতাকর্মী এবং সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।


Share: