Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / “জামতলা যুব কল্যাণ সংঘ”-কে সেরা সংগঠনের স্বীকৃতি- Chief TV

“জামতলা যুব কল্যাণ সংঘ”-কে সেরা সংগঠনের স্বীকৃতি- Chief TV

2025-10-22  সম্পাদক  260 views
“জামতলা যুব কল্যাণ সংঘ”-কে সেরা সংগঠনের স্বীকৃতি- Chief TV

“জামতলা যুব কল্যাণ সংঘ”-কে সেরা সংগঠনের স্বীকৃতি, সভাপতি মোঃ মিলন কবির পেলেন সম্মাননা ক্রেস্ট

যশোর, বুধবার (২২ অক্টোবর ২০২৫):

যুব উন্নয়নের অগ্রদূত হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় "জামতলা যুব কল্যাণ সংঘ" কে সেরা সংগঠনের স্বীকৃতি দেওয়া হয়েছে। সংগঠনের নিবন্ধন নম্বর যুউআ/যশোর -৭৭। এই সম্মাননা অর্জনের জন্য সংগঠনের সভাপতি মোঃ মিলন কবির-কে গত মঙ্গলবার সকালে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করেন শার্শা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম ফারুক।

এছাড়া ২০২৪-২৫ অর্থবছরের যুব কল্যাণ তহবিলের আওতায় অনুদান হিসেবে জামতলা যুব কল্যাণ সংঘ-কে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম।

এই চেক বিতরণ অনুষ্ঠানটি আজ বুধবার সকাল ১১টায় যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন,

“যুব সংগঠনগুলো সমাজ উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করছে। তাদের কর্মকাণ্ড আরো গতিশীল করতে সরকারিভাবে বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে। জামতলা যুব কল্যাণ সংঘ তার কর্মকাণ্ড ও নেতৃত্ব দিয়ে এর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।”

সংগঠনের সভাপতি মোঃ মিলন কবির সম্মাননা ও অনুদান পেয়ে সন্তোষ প্রকাশ করে বলেন,

“এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিলো। ভবিষ্যতে সমাজকল্যাণমূলক কাজ আরও বিস্তৃত পরিসরে পরিচালনার অঙ্গীকার করছি।”

উল্লেখ্য, জামতলা যুব কল্যাণ সংঘ দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে তরুণ সমাজকে সংগঠিত করে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক ও সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।


Share: